বিয়ের পূর্বে রক্ত পরীক্ষা বাঞ্ছনীয় 

“আগে রক্ত বিচার পরে কোষ্ঠী বিচার।” 

কেবল কোষ্ঠী বিচার নয়, জিন বিচার করেই বিয়ের সানাই বাজান।

First the blood test, then the horoscope trial."   Not only horoscope judgment, but also jinn judgment to play the wedding clarinet.

বিয়ের পূর্বে রক্ত পরীক্ষা বাঞ্ছনীয় 

বিয়ের আগে বিশেষ করে থ্যালাসেমিয়ার জন্য রক্ত পরীক্ষা করা উচিত। এই ভয়ংকর রোগটির কথা ও তার পরিণতির কথা প্রায় প্রত্যেক বাঙালীই জানেন। এটি এক ধরনের জেনেটিক রোগ। আমাদের রক্তে লাল রক্তকণা বা আর. বি. সি. এর হিমোগ্লোবিনে থাকে হিম নাম লৌহঘটিত অংশ আর গ্লোবিন নামক প্রোটিন অংশ। এই গ্লোবিনের প্রতি অণুতে থাকে দুটি আলফা ও দুটি বিটা শৃঙ্গল। এদের অবস্থান জিনগত কারণে পাল্টে গেলে হিমোগ্লোবিন তার স্বাভাবিক কাজ অর্থাৎ ফুসফুস থেকে রক্তের মাধ্যমে কোষে কোষে অক্সিজেন জোগান দিতে এবং কোষ থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে ফুসফুসের মাধ্যমে তাকে বের করে দিতে পারে না। ফলে কোষ প্রয়োজনীয় পুষ্টি পায় না, ফলে দেখা দেয় নানা উপসর্গ। একেই বলে থ্যালাসেমিয়া।

এই অসুখে আক্রান্ত শিশু জন্মের পর কয়েক মাস স্বাভাবিক থাকে, তারপর রোগলক্ষণ প্রকাশ পায়। শিশুর দেহ ফ্যাকাশে হয়ে যায়। অ্যানিমিয়ায় ভোগে, বৃদ্ধি হয় না, খিদে হয় না, পেট ফুলে যায়, হাড় ভঙ্গুল হতে থাকে, কপাল, নাক বসে যায় ইত্যাদি। এই রোগের চিকিৎসা আমৃত্যু শিশুটিকে রক্ত দিয়ে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখা।

যেহেতু মা, বাবার থেকেই শিশু জন্মসূত্রে এ রোগ পায় তাই বিয়ের আগে বা শিশু জন্মের আগে মাতা-পিতার মধ্যে এ রোগের বাহক কেউ আছে কিনা তা পরীক্ষা করে এই মৃত্যুমুখী রোগটিকে আটকানো সম্ভব। 

হিমোগ্লোবিনের ইলেকট্রোফারেসিস নামক রক্তের একটি পরীক্ষা থেকে সহজেই এ রোগ নির্ণয় করা যায়। এছাড়া ডাক্তারের সহিত আলোচনা করে খুব কম খরচের মধ্যেই হেপাটাইটিস বি, হিমোফিলিয়া ও রক্তের সুগার ইত্যাদি পরীক্ষা করিয়ে নিলে তারা একে অপরের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে পারবে এবং দম্পতিদের যৌথ ভবিষ্যৎ আরও সুন্দর হবে।

English Translate:-

It is recommended to have a blood test before marriage

“First the blood test, then the horoscope trial.”
 Not only horoscope judgment, but also jinn judgment to play the wedding clarinet.
 Blood tests should be done before marriage, especially for thalassemia. Almost every Bengali knows about this terrible disease and its consequences. It is a kind of genetic disease. Red blood cells in our blood or r. B. C. Its hemoglobin contains the iron part called heme and the protein part called globin. Each molecule of this globin contains two alpha and two beta chains. When their position changes due to genetics, hemoglobin is unable to carry out its normal function of supplying oxygen to the cells through the blood from the lungs and expelling it through the lungs by taking carbon dioxide from the cells. As a result, the cells do not get the necessary nutrients, resulting in various symptoms. This is called thalassemia.
 Children with this disease remain normal for a few months after birth, then the symptoms appear. The baby’s body becomes pale. Suffers from anemia, no growth, no hunger, bloating, bone fractures, forehead, nose, etc. The treatment for this disease is to keep the hemoglobin level in the blood of the dying child.
 Since the child is born with the disease from the mother and father, it is possible to prevent this deadly disease by checking whether there is any carrier of the disease in the parents before marriage or before the birth of the child.
 The disease can be easily diagnosed from a blood test called hemoglobin electrophoresis. In addition, in consultation with a doctor at a very low cost to test for hepatitis B, hemophilia and blood sugar, etc., they will be able to know each other’s physical condition and the future of the couple will be more beautiful.

Leave a Comment